কবিতা সিংহের পুরুষভুবন
আমরা জানি, পুরুষকে সজোরে ‘না’ বলেন কবিতা সিংহই। ‘কবিতা লেখার পরে বুকে শুয়ে ঘুমোতে দেব না।’ ('না': 'সহজসুন্দরী') ষাটের দশকে একজন নারীর কলমে এমন উচ্চারণ চমক দেয়। কিন্তু তিনি নিন্দায় থেমে থাকেন না। তা পুরুষকে একরৈখিকভাবে বর্জন করে না, আবার বিষমকামী রোমান্টিকতাকে সমালোচনাহীন উদযাপন করে না। বরং তা পুরুষ ‘বিষয়ী’কে তার ক্ষমতার কেন্দ্র থেকে চ্যুত করে নারীর দৃষ্টি, বাসনা, স্মৃতি ও অনুসন্ধানকে প্রতিষ্ঠা দেয়।
by শতাব্দী দাশ | 13 November, 2026 | 79 | Tags : Kabita Singha Patriarchal World Novel and Poem