Latest form our website

Muslim Women Movements

blog-img

বাঙালি? না মুসলিম? না বাংলাদেশি? না ভারতীয়?

আমি নাস্তিক, বাঙালি, বামপন্থী, নারীবাদী। কিন্তু আমার নিজের পরিচয়ের ওপর কোনও অধিকার নেই। এতদিনে যদিও অনেকেই বুঝেছে যে নাস্তিক বা আস্তিক বাঙালিরাও মুসলমান সমাজে জন্ম নিতে পারে। কিন্তু প্রশ্ন এখন আমার নাগরিকত্ব নিয়ে। বাঙালি বলে পরিচিত হতে চাওয়ার খেসারত কাগজ গুছিয়ে রাখা। কোনদিন কাজে লেগে যায়! ২০২৩-এ দেশের অন্যতম সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের নয়ডা অফিসে কাজ করার সময় এক কলিগের কথা এখনো কানে ভাসে "তুম কল্কাত্তা কা মুসালমান  হওঁ? বাংলাদেশি তো নাহি হওঁ না? হা হা হা।"

View More
09 January, 2026
blog-img

ভিন রাজ্যে অত্যাচারিত মুসলিম নারী শ্রমিকরা

আমাদের মহান দেশে বাঙালি মুসলিম নারীরা ত্রিগুণ নির্যাতিত একবার মুসলমান হবার দোষে, আরেকবার বাঙালি হবার কারণে, আরও একবার নারী বিদ্বেষীদের আস্ফালনে! আমরা সত্যিই জানিনা এই নোংরামির শেষ কোথায়! এই যে পুরো এনসিআর (National Capital Region) দিল্লি জুড়ে বাঙালি বিদ্বেষের ঘেন্না দাবানলের মতো ছড়িয়ে, অকারণে শারীরিক হেনস্থা করে, কিছু মানুষকে আতঙ্কগ্রস্ত করে, তাঁদের স্বপ্নকে দুমড়ে- মুচড়ে পিষে দেওয়া হয়েছে, এর দায়ভার কে নেবে?

View More
06 January, 2026
blog-img

রোকেয়ার রচনার অন্তর্গত দিক   

রোকেয়া তুলেছিলেন পূর্ণ মনুষ্যত্বের অধিকারের প্রশ্ন। যোগ্য সহধর্মিণী হওয়াকে নারীদের বৃহত্তম লক্ষ্য বলে মনে করেননি। অবরোধের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে প্রকৃত শিক্ষার মাধ্যমে দেশের সুনাগরিক হওয়াকে গুরুত্ব দিয়েছেন। মনেপ্রাণে বিশ্বাস করতেন, অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হলে স্বাধীনতা পাওয়া যায় না। তাই সমস্ত ঝড়ঝঞ্ঝা প্রতিরোধ করে এই বিশ্বাসকে বাস্তবায়িত করার তাগিদে আপন লক্ষ্যে স্থির ছিলেন। সংগ্রামী রোকেয়ার আদর্শকে পাথেয় করে পথ চলার প্রতিশ্রুতি নিতে হবে আমাদের।

View More
09 December, 2025

Analysis

blog-img

ভারতীয় নারীর অধিকার-অর্জনের আন্দোলন – জারি থাকে ‘পূজা’দের প্রতিরোধ

 মানুষ হিসেবে আমরা নিজেদের ক্ষমতা প্রসঙ্গে আত্মবিস্মৃত হই। এর বিপরীতে নেতাদের ক্ষমতা প্রসঙ্গে আমরা অযৌক্তিক রকমে আত্মবিশ্বাসী হয়ে উঠি। এরই সুযোগে একদিকে আমরা যেমন নিজেদের আরও বিচ্ছিন্ন, শত্রুর বিপরীতে নিজেদের আরও অসহায় করে তুলি – একইরকমে ধূর্ত নেতারা নিজেদের ক্ষমতার মিথ্যাগর্বে বলীয়ান হয়ে উঠে আমাদের ঘাড়ে চেপে বসে। সমস্ত ব্যবস্থাটা ধূলিসাৎ হয় যখন, নিজেদের গুছিয়ে নিতে না পারা আমরা – চোখ মেলে দেখি এক রাজার বদলে আরেক রাজার রাজপাট কায়েম হয়েছে।

View More
13 May, 2026
blog-img

দুই দেশ, এক বিদ্বেষ

তিলোত্তমা কলকাতা—যে শহর বরাবরই উদার, আধুনিক আর বিভিন্ন সংস্কৃতির সহাবস্থানের প্রতীক বলে পরিচিত, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই রবি ঠাকুরের আরাধনা করেন ,সেই শহরের বুকেই আমি প্রথমবার নিজের অভিজ্ঞতা দিয়ে অনুভব করলাম—ধর্মীয় সংখ্যালঘুদের অব্যক্ত যন্ত্রণা।বর্তমান "বাংলাদেশী" ইস্যুকে কেন্দ্র করে যে ভয়ের রাজনীতি, যে ঘৃণা-বিদ্বেষের ভাষ্য চারিদিকে  ডালপালা মেলেছে,তা নির্বিঘ্নে ঢুকে পড়েছে এই আধুনিক শহরের কিছু বুদ্ধিজীবী ভদ্রলোক শ্রেণীর উদার মগজে।

View More
23 April, 2026
blog-img

শিশুর ছড়া ও লিঙ্গ বিভাজন

বড় হয়ে মেয়েকে যে পরের ঘরে যেতেই হবে সেটা বুঝতে মেয়েদের বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হয়না। ছোট থেকেই তাদের মনে গেঁথে দেওয়া হয় যে,বড় হলে তোমাকে বিয়ে করতেই হবে এবং পরের ঘরে যেতেই হবে। আর এই কাজটি শুরু হয়ে যায় ছোটতে পড়া বা শোনা ছড়া অথবা গল্পের মধ্যে দিয়ে। ছড়াগুলো যেন প্রতি পদে পদে মনে করিয়ে দেয় মেয়েদের জন্ম বড় হয়ে ওঠা শুধুমাত্র বরের জন্য,পরের ঘরের জন্য। সেই জায়গা থেকে ছড়াগুলোতে ছেলেরা যেন ছোট থেকেই সাহসী,স্বাধীন। তারাও শ্বশুরবাড়ি যাবে কিন্তু সেটা অনেক আনন্দের  ব্যাপার।

View More
14 April, 2026