শেষ বিকেলের আলো

ভদ্রলোককে বাড়িতে না আসতে বললেই বোধ হয় ভালো হতো, দিব্যেন্দু বাড়িতে নেই। দিব্যেন্দু যে থাকবে না এটা তো জানাই ছিল। মনে মনে এটাই কী চেয়েছিল অম্বালিকা? সপ্রতিভ দিব্যেন্দুর প্রবল ব্যক্তিত্বের পাশে চিরকালই কেমন যেন মিইয়ে থাকে সে। সদ্য পরিচিত মানুষটির কাছে নিজের এই মালিন্যটুকু প্রকাশ করতে কোথাও কি বেধেছিল অম্বালিকার? দিব্যেন্দুর অনুপস্থিতিতে কতজনই তো আসে কারণে অকারণে। কই কখনও তো এসব নিয়ে ভাবেনি? নিজের ভাবনাকে জোর করে সংযত করে অম্বালিকা।

by মীরা কাজী | 04 November, 2026 | 39 | Tags : Shesh Bikeler Alo short atory Mira Kazi Bengali