অপর্ণা

খুব ধীরে ধীরে একটা শীতল হালকা বাতাস বয়ে যাচ্ছে, সন্ধ্যের বার্তা বয়ে পশ্চিম আকাশ লাল হয়ে সূর্য অস্তগামী, গ্রামের ছেলে রামু B.Com. Pass করে বসে আছে। দুই বছর হলো চাষের জমিতে বাবার সাথে হাত লাগিয়েছে। চাকরি আর কোথায়….? আঁকাবাঁকা মেঠো পথ ধরে বাড়ি ফেরার পথে একটা বট গাছের পাশ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ায় ! দেখতে পায় গাছে হেলান দিয়ে একটা মেয়ে চোখ বুজে বসে আছে।

by মৌসুমী দাস | 03 August, 2025 | 615 | Tags : short story Aparna Mousumi das

আমি দ্বীত্যা

ঈশ্বর আমাকে একই অঙ্গে রাধা ও কৃষ্ণের রূপ দিয়েছে, একই অঙ্গে উভয় রূপ, এতে আমি কী করবো? আমি তোমাদের মধ্যে আমার প্রতি সহানুভূতি দেখানো, ঘৃণ্যতা, ভেদ, দূরে ঠেলে দেওয়া সব দেখেছি, কিন্তু আমার মা— পারেনি দূরে ঠেলে দিতে। দেখেছি অনেক মেয়ে তার প্রেমিক এর হাত ধরে হাঁটছে, ভালবাসছে, আবার দেখেছি কাঁদছে, হাসছে, উঁকিঝুঁকি দিয়ে দেখি, ইচ্ছে ছিল ভালোবাসিয়া এক চোট খুব কাঁদিয়া লইব, ভালোবাসার এই কাঁদাটার স্বাদ গ্রহণ করবো….. কিন্তু,.... দীর্ঘশ্বাস ছাড়া কিছু নাই….

by মৌসুমী দাস | 22 August, 2025 | 521 | Tags : Third Gender short story Mousumi Das

বান্ধবী মিতা

সুতপা কলেজ থেকে বাড়ি ফেরে... মা বলে ওঠে আজ কেমন হলো ক্লাস, মুখটা ওইরকম শুকনো কেনো রে? টিফিনটা আবার ফিরিয়ে আনিস নি তো?" সুতপার উত্তর দিতে ভালো লাগছে না, তার যেন গা ঘিন্ ঘিন্ করছে। সে কলেজের ব্যাগ খাটের উপর একপ্রকার ছুঁড়ে ফেলে বাথরুমে ঢুকে পড়ে। সেখানে সে তার বুকের ভেতর জমে থাকা আর্তনাদগুলোকে কলের জল খুলে দিয়ে চাপা দিতে ব্যর্থ চেষ্টা চালায়।

by মৌসুমী দাস | 21 March, 2026 | 140 | Tags : Bengali Short Story Mousumi Das Sexual Harassment