বাঙালি? না মুসলিম? না বাংলাদেশি? না ভারতীয়?

আমি নাস্তিক, বাঙালি, বামপন্থী, নারীবাদী। কিন্তু আমার নিজের পরিচয়ের ওপর কোনও অধিকার নেই। এতদিনে যদিও অনেকেই বুঝেছে যে নাস্তিক বা আস্তিক বাঙালিরাও মুসলমান সমাজে জন্ম নিতে পারে। কিন্তু প্রশ্ন এখন আমার নাগরিকত্ব নিয়ে। বাঙালি বলে পরিচিত হতে চাওয়ার খেসারত কাগজ গুছিয়ে রাখা। কোনদিন কাজে লেগে যায়! ২০২৩-এ দেশের অন্যতম সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের নয়ডা অফিসে কাজ করার সময় এক কলিগের কথা এখনো কানে ভাসে "তুম কল্কাত্তা কা মুসালমান  হওঁ? বাংলাদেশি তো নাহি হওঁ না? হা হা হা।"

by উৎসা সারমিন | 09 January, 2026 | 729 | Tags : Bengali Muslim Bangladeshi or Indian Unity in Diversity Religious Politics

দুই দেশ, এক বিদ্বেষ

তিলোত্তমা কলকাতা—যে শহর বরাবরই উদার, আধুনিক আর বিভিন্ন সংস্কৃতির সহাবস্থানের প্রতীক বলে পরিচিত, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই রবি ঠাকুরের আরাধনা করেন ,সেই শহরের বুকেই আমি প্রথমবার নিজের অভিজ্ঞতা দিয়ে অনুভব করলাম—ধর্মীয় সংখ্যালঘুদের অব্যক্ত যন্ত্রণা।বর্তমান "বাংলাদেশী" ইস্যুকে কেন্দ্র করে যে ভয়ের রাজনীতি, যে ঘৃণা-বিদ্বেষের ভাষ্য চারিদিকে  ডালপালা মেলেছে,তা নির্বিঘ্নে ঢুকে পড়েছে এই আধুনিক শহরের কিছু বুদ্ধিজীবী ভদ্রলোক শ্রেণীর উদার মগজে।

by সাবনূর সনম কামিনী  | 23 April, 2026 | 201 | Tags : Hate Culture Religious Politics Bengali Muslim